রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে কৃষকের বাড়ি থেকে বিশালাকৃতির অজগর উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (৯ জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ীর গোয়াল ঘরের উপরের এক কোনে অজগরটিকে দেখতে পাওয়া যায়। পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল।

স্বপন দেব সজল জানান, দুপুর ২টার দিকে ছাদই মিয়ার বাড়ীতে হাসান মিয়ার গরু ঘরের ভিতরে ঘরের তীরের মধ্যে বিশাল অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ঘরের সদ্যসরা। পরে খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

image-29

বিশালাকৃতির অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি বলে জানিয়েছেন স্বপন দেব সজল। উদ্ধারের পর অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ