সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

শত দিনেও সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনের খোঁজ মেলেনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের ১০০ দির পার হলেও এখনও মেলেনি স্বজনদের খোঁজ।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর অংশে এ ঘটনা ঘটে।’

নিহতের আনুমানিক বয়স ৬৫। গায়ের গড়ন হালকা। রং শ্যামলা। আছে দাড়ি। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। দাড়ি ও মাথার চুল সাদা ও কিছুটুক কালো। নিহত ওই ব্যক্তির পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ সদরের মালশাপাড়া কবরস্থানে তাকে দাপন করা হয়। স্বজনদের বেলকুচি থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।’

এঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক সায়মন রহমান।

তিনি জানান, রাজাপুর এলাকায় ২৯ ফেব্রুয়ারি সকালে সিএনজি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম। পুলিশ তার স্বজনদের খুঁজছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ