রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

গাজীপুরে নানা আয়োজনে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ

গাজীপুর প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ( ভুমি) তামান্না রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী , গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এছাড়া স্মার্ট ভূমি সেবার উপরে নাট মন্দিরে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ