শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে অভিযানে অনলাইন প্রতারক গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের শিমুল মোল্লা (২৬) নামের এক ব্যক্তি “ইলিশের হাট চাঁদপুর (ইলিশের মেলা) নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো।

এমনই ভাবে প্রতারিত হয়ে একজন ভূক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নিকট একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার’র নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ জুন ) তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদ এবং জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) মোঃ সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিমুল মোল্লা (২৬) নামের একজন অনলাইন প্রতারককে গ্রেফতার করে।

ধৃত আসামি শিমুল মোল্লা (২৬) নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে।


ধৃত আসামির হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও চারটি অন্যের নামে নিবন্ধিত ব্ল্যাক সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শিমুল মোল্লা (২৬) কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তার কাজ।

ইতোপূর্বে সে “ইলোরা ফ্যাশন” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে কম্বল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামির নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ