রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

নয় ঘন্টা চেষ্টার পর শিশুর মৃত দেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির নাম সাজিব (৭)। শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এর ছোট ছেলে খালে পড়ে পানিতে ডুবে মারা যায়।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকায় স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, রহিমের বাড়ির পাশে একটি দেওছড়া খাল রয়েছে, সে খালের পাশে রহিমের ছেলে সহ আরো দুটি ছেলেকে নিয়ে খেলাধুলা করতে গিয়ে খালে পড়ে যায়। সাথে থাকা আর ও দুটি ছেলে চিৎকার করলে আব্দুল আলিম ও আব্দুর রহমান, এসে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। তারপরে এলাকার লোকজন এসে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন, খবর পেয়ে বড়লেখা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসেন।

পরবর্তীতে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগাযোগ করা হলে, তারা এসে ৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেন। শুক্রবার সকাল দশটার দিকে সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে তার জানাজা সম্পূর্ণ হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ