শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিংগাইরে প্রতিবেশীর মাদকাসক্ত যুবককে শাসন করায় বৃদ্ধ খুন

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মাদকাসক্ত ছেলেকে শাসন করাই কাল হলো জিন্নত আলীর (৬০)। মাদক সেবনে টাকা দিতে বাবাকে নিষেধ করায় মাদকাসক্ত এক যুবক প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে জিন্নত আলীকে মারাত্মকভাবে রক্তাক্ত যখম করে ।

বৃহস্পতিবার (৬জুন) ভোর রাতে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামে প্রতিবেশি আজহারের ছেলে বাবুল প্রকাশ্যে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়। নিহত জিন্নত ওই গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও ৩ সন্তানের জনক।

নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রতিবেশি আজহার শেখের মাদকাসক্ত ছেলে বাবুল শেখ প্রায় ২ মাস আগে তার বাবার কাছে মাদক কেনার টাকা চায়। এ নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগে । এ সময় প্রতিবেশি জিন্নত আলী আজহারকে টাকা দিতে নিষেধ করে বাবুলকে শাসন করে। এ ঘটনার জের ধরে বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে ঘাতক বাবুল জিন্নত আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দোকানদার রুবেলসহ প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই বাবুল ও তার পরিবারের লোকজন ঘর তালাবদ্ধ করে গাঁ ঢাকা দিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খুনের ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ৩০৭ ও ৩২৬ ধারায় মামলা দায়ের করে। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম জিন্নত আলীর মৃত্যু হওয়ায় ওই মামলায় ৩০২ ধারা সংয়োজন করে হত্যা হত্যা মামলা হিসেবে গন্য করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ