রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ টায় ঝিনাইগাতী থানাধীন গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র আমির হোসেন (৩০)।

এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটো রিক্সাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতারের সময় আরও ২/৩ আসামি পালিয়ে যায়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামিদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তাহার নাম- রেজুয়ান (২৮), পিতা- লোকমান হোসেন, শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামিদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ