শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নির্বাচনে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় উপজেলা নির্বাচনে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে শহিদুল ইসলাম (৫৮) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি জেলার দুপচাঁচিয়া থানায় কর্মরত ছিলেন।

বুধবার (৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলা নির্বাচনের ডিউটিতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। নিহত শহিদুল ইসলামের কনস্টেবল নং ৬৮০।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করে জানান, চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ডিউটিতে মঙ্গলবার রাতে পুলিশ সদস্য শহিদুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ছিলেন। কর্তব্যরত অবস্থায় হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সকালে তার ছেলে সেখান থেকে দুপচাঁচিয়া থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, অসুস্থ অবস্থায় পুলিশ সদস্য শহিদুল ইসলামকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পুলিশ সদস্য শহিদুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভায়রাচর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে দীর্ঘদিন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। সবশেষ আক্কেলপুর থানা থেকে ২০২২ সালে বদলি হয়ে দুপচাঁচিয়া থানায় যোগদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ