শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ওমানে স্ট্রোক করে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: ওমানে স্ট্রোক করে মো.রাসেল উল্যাহ নামে (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান রাসেল। তিনি তার আরও দুই ভাইয়ের সাথে সালালাতে বাগানে কাজ করতেন। বুধবার সকালে সে বাগানে কাজ করার সময় অসুস্থতা বোধ করলে তার ভাই আনিছ ও সবুজকে জানান তাকে হাসপাতাল নিয়ে যেতে। এরপর সে রুমে এসে নাশতা করার সময় বমি করেন। পরবর্তীতে সেখানে সে ঘুমিয়ে পড়েন। পরে তার ভাই এসে দাখেন সে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে নিহতের বড় ভাই তাকে স্থানীয় সুলতান কাবুজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোতিতা কামনা করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ