শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে ৭ বছরের শিশুর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আশিক (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আশিক ঢাকা জেলার ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের বাদশাডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের আব্বাছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশিকের নিকট আত্বীয় জীবন জানান, আশিক বুধবার সকাল ৯ টার দিকে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে। ১০ টার দিকে আশিককে নানা বাড়িতে রেখে মা ব্যাংকে টাকা তুলতে যায়। আশিক নানা বাড়ির দক্ষিন ভিটের চৌচালা টিনের ঘরের কেবিনে খেলা করতে থাকে। খেলা করার এক মুহূর্তে বিদ্যুত চলে যায়। এ সময় শিশুটি কেবিনে থাকা ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলতে থাকে। বাড়ি পাশের জনৈক এক নারী ঐ বাড়িতে গেলে জানালা দিয়ে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে এসে ওড়না কেটে নিচে নামায়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আবু হানিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ