রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

এমপি আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুমকি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হলে কালীগঞ্জের মানুষ ব্যাপক আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দিয়েছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।

বুধবার (৫ জুন) সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে এমন অনেক তথ্য আছে। আমরা এর শেষটা দেখতে চাই। যদি এমপি আনার জীবিত থাকে তাহলে তার সন্ধান দিন। আর যদি তাকে হত্যা করা হয় তাহলে যে আসামিরা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

মেয়র আশরাফুল আলম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই স্নেহধন্য এমপি ছিলেন উনি (আনার)। প্রধানমন্ত্রী নিজেও এটা তদারকি করছেন। আমাদের শতভাগ আস্থা আছে প্রধানমন্ত্রীর উপরে। এ ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না এবং বাংলাদেশের মাটিতে এই খুনিদের বিচার হবে বলে বিশ্বাস আছে। পরবর্তীতে যাতে কোন জনপ্রতিনিধি এমন নৃশংসতার স্বীকার না হয় এটাও নিশ্চিত করা হক। তিনি আরও বলেন, কিছুদিন আগে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। ফরেনসিক রিপোর্টে যদি মানুষের মাংস প্রমাণিত হয় তাহলে পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হবে। এরপরই বোঝা যাবে তিনি হত্যার স্বীকার হয়েছেন কি না। প্রশাসনের যে ভাষ্যমতে আমরা অনেকটাই নিশ্চিত যে তাকে হত্যা করেছে। ডিএনএ টেস্টে যদি প্রমাণিত না হয় তাহলে আমরা বিশ্বাস করবো না যে তিনি হত্যার স্বীকার হয়েছেন।

আধাঘণ্টা চলা এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক, কর্মচারী ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। এতে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ