শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

রায়পুরার সর্বস্তরের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা মো: সুমন মিয়ার হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এসময় বক্তারা বলেন, প্রধান আসামী আবিদ হাসান রবেল একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু। অবিলম্বে রবেলকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হোক। সুমন স্ট্রোক করে মারা গেছে, এমন প্রোপাগাা ছড়ালে ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিহত সুমনের পিতা ও চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পাড়াতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

গত ২২ মে দুপুরে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারনায় রায়পুরার চরাঞ্চল পাড়াতলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতিকের মো: সুমন মিয়া। এসময় অপর প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রবেল (চশমা) এর সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দৌড়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন মো: সুমন মিয়া। পরে সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বাদী হয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রবেলকে প্রধান আসামী করে হত্যা মামলা করেন। এতে ২৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

এছাড়া প্রার্থী মো: সুমন মিয়ার মৃত্যুতে পরদিন ২৩ মে এ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ