শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে কৃষকের মৃত্যু

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নসিমনের সংঘর্ষে মো. তোজাম্মেল হক (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) সকাল ৮ টার সময় উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তোজাম্মেল হক উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, তিনি বলেন সকাল ৮ টার সময় জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম্মেল হক তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তাড়াশ থেকে আসার খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ট্রাকচালক তোজাম্মেল হক মারাজান। পরে নসিমনে থাকা তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ