শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শা ট্রাকচাপায় নিহত ২, চালক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা নাভারন ফরেস্ট অফিসের সামনে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন—যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা ও নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬০) মৃত্যু সুলতান আহমেদের ছেলে এবং নাভারন কলোনির বাসিন্দা ও জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশপ্রহরী আলি বক্স (৬৫) মৃত্যু শ্যাম গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, তারা দুজনেই নাভারন ফরেস্ট অফিসের সামনের এলাকায় বসবাস করতেন। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নাভারন হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার বসু বলেন, পণ্যবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাদের চাপা দিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পরে উল্টো যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এসআই জয়ন্ত জানান, ট্রাকের চালককে আমরা আটক করেছি, কিন্তু হেল্পার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ