রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

কোনাবা‌ড়ি-কা‌শিমপুর আঞ্চ‌লিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপু‌রের কোনাবা‌ড়ি-কা‌শিমপুর আঞ্চ‌লিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় এলাকাবাসী বলেন চলতি মাসের মধ্যে কাজ শুরু না করলে ৩০ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হ‌বে।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির ৭ কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা। এর আগে সি‌টি কর‌পো‌রেশন সংস্কার কা‌জের উদ্বোধন করা হ‌লেও অজ্ঞাত কার‌ণে তা বন্ধ হ‌য়ে যায়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। হেটে যাওয়ার মত কায়দা নাই ওই রাস্তা দিয়ে।

মানববন্ধ‌নের আহবায়ক ও গা‌জীপুর সি‌টির ৯ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আনিসুর রহমান মাস্টার জানান, এ আন্দোলন সরকার বিরুধী নয়। মানু‌ষের দু‌র্ভোগ লাগ‌বের আন্দোলন। এ মা‌সের ম‌ধ্যে সংস্কার কাজ শুরু করা না হ‌লে ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের সাম‌নে অবস্থান কর্মসুচী পালন কর‌বে এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া, কোনাবাড়ি থানা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার মুন্নী ও থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আখি ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ