শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

সোমবার (৩ জুন) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- বগুড়া জেলার কাহালু থানার সাখাওয়ালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তসলিম হোসেন (৪২), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৪৫), যশোর জেলার চৌগাছা উপজেলার শুলয়া বাজার গ্রামের শ্রী প্রহল্লাদের ছেলে স্বপন কুমার (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার খোলামেলা মডেল টাউন এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫)।

এ বিষ‌য়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চুরির মালামালসহ তাদের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ