মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ৮

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক পুলিশি অভিযানে ১২শ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলাধীন ভুরভুরিয়া চা বাগানে অভিযান পরিচালনা করে। ভুরভুরিয়া চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বসত বাড়ি থেকে ১। বাবুল মিয়া (৩১), ২। মানিক রিকিয়াসন, ৩। সাজু মিয়া (৫৫), ৪। মহসিন মিয়া (৩৫) এবং ৫। খোকন মিয়া(২০) নামে আসামিদের আটক করে। তাদের কাছ থেকে সর্বমোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলাধীন সুইনগর ইসলামবাগ রেললাইনের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ১। সনু মিয়া(৩৮), ২। আক্তার হোসেন দোলন(৩০) এবং ৩। মোঃ শামীম(৩২) নামে আসামিদের আটক করে। তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, “মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গতকাল দু’টি অভিযানে ১২শ গ্রাম গাঁজাসহ ৮ জনকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিদের পুলিশি হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ