মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভারতে প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের

বেনাপোল প্রতিনিধি : ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালের দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে পেট্রাপোল বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নেরপক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।
ভারতের বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আবু বকর এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পর বিএসএফ সদস্যরা নো-ম্যান্সল্যান্ডে এক মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ