শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণীকক্ষ থেকে শ্বাসরোধে হত্যা করা রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

নিহত রোকসানা উপজেলার শায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। সে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

রবিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা যায়, প্রায় ২ বছর ধরে রোকসানা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস নেয়। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪ টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মোঃ নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেয়া মৃত দেহটি দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় প্লাস্টিকের রশি পেচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিলো। তাদের ধারনা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধে রোকসানাকে হত্যা করেছে।

নিহত‘র পারিবারিক সুত্রে জানা যায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার। এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ