মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালিত

বেনাপোল প্রতিনিধি : সারা বিশ্বের ১৮৩টি দেশের সাথে ‘ভবিষ্যত প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞান চর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো কাস্টমস দিবস-২০২৩।

দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ও যশোর-বেনাপোল কাস্টমস দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এস এম হুমায়ূন কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আবদুল হাকিম, যুগ্ন কমিশনার মোঃ শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল ও সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান।

অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাণিজ্যকে সহজতর করা, পণ্য খালাস দ্রুতকরণ ও রফতানি কার্যক্রম ত্বরান্বিতকরণে সক্রিয় থাকতে হবে। এ ক্ষেত্রে বৈধ রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। জ্ঞান ভাগাভাগির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন।

image-251

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ আবদুল হাকিম বলেন যে, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রুততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ