মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪ টি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সঞ্জামসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- জেলার আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের আব্দুল গণির ছেলে ইমরান হোসেন ইমন।

বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানা পুলিশ দশমাইল এলাকায় জনতার হাতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য সাইফুল ইসলামকে পুলিশি হেফাজতে নেয়। এর পর সদর থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে আটকৃত সাইফুলকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার স্বীকারোক্তিতে ইমরান হোসেন ইমনকে আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে চুরি করা ৪টি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া পুলিশ মোটরসাইকেল চুরির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে তাদের কাছ থেকে।

এঘটনায় চুয়াডাঙ্গার সিন্দুরিয়া ক্যাম্পের এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার দু’জন ও মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা নয়ন সরকারসহ ৫ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ