শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে কলেজছাত্র আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ আওয়ামীলীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজছাত্র।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র।’

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত’) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাড়িয়ে ছিল স্থানীয় আওয়ামীলীগ নেতা শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করে শওকত। শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ