শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে অস্ত্র মামলায় দুই জনের বিরুদ্ধে চার্জশিট

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : অস্ত্র মামলায় যশোরের শার্শা উপজেলার বেনাপোলের চিহ্নিত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসাইন আদালতে এই চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ইয়াসিন আলী ও জালাল হোসেনের ছেলে রুবেল হোসেন ।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি শহিদুল ইসলাম গোপন সূত্রে জানতে পারেন বেনাপোল পোর্ট থানার পুটখালী বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।

এ সময় পুটখালী বাজার থেকে ইয়াসিন আলী ও রুবেল হোসেনকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তিতে ইয়াসিন আলীর বাড়ির গোয়ালঘরে থাকা পাটখড়ির নিচে লুকিয়ে রাখা ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ডিএডি শহিদুল ইসলাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ