বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান হত্যাকারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩১ ) বিকেলে মেহেরপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।
কর্মসূচিতে নিহত মাহবুবুল এর স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। শেখেরচর ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুর হয়ে পৌলানপুর মাদ্রাসা প্রদক্ষিণ করে ঈদগাঁহ মোড় গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তাদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরবে না এবং প্রয়োজনে রক্তের বদলে রক্ত নিয়ে আইন হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল উল্লাহ, মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরজ্জামান মনির, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, পাচঁদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ২৮ মে ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুইজন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ