শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে কুপিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ মে) রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুসারেফ শেখের ছেলে।

উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, উপলেজার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটা থেকে সন্ধারপর আনিসকে দুবৃত্তরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে কটাই শেখ, কাযূম সিকদার,তরিকুলসহ অন্তত ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতির শান্ত আছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ