শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শেরপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে রবিউল ইসলাম (২) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার ( ৩১ মে ) বিকেলে সুঘাট ইউনিয়নের বেলগাছী দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু বেলগাছী গ্রামের শান্ত ইসলামের ছেলে।

জানা যায়, রবিউল ইসলামকে বাড়ীর আঙ্গিনায় খেলতে দিয়ে মা সংসারের কাজ করছিল। শিশু রবিউল ইসলাম খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির আঙ্গিনায় শিশুকে না পেয়ে খোঁজোখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

এ বিষয়ে সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট্ট শিশু মারা যায়ওয়ায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ