মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

পলাশে একসাথে ৩ সন্তানের জন্ম

সাইফল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে একসাথে ৩টি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক নারী।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় পলাশের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশন হয় ওই নারীর।

এসব তথ্য নিশ্চিত করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি তালেবের স্ত্রী।

নবজাতকদের ফুফু মানছুরা বেগম জানান, আমার ভাইয়ের আগেও ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে।

তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ রাত ৮ থেকে নয়টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ