শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত রবিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিন হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (৩০মে) রাত ৮ টার সময় উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া রবিন হোসেন (২০) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২০ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে তার মা এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে বাড়ির দায়িত্ব থাকা ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যাই। দাফনে দেরি হওয়ায় তাকে গোয়ালে গরু তোলা ও মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে বাড়িতে রবিন গেছে। এই কথা শোনার পর পরই বাড়িতে চলে আসেন তার মা। এসে দেখে তার প্রতিবন্ধী মেয়ে কান্না করছে, কাপড়-চোপড় খোলা, রবিন বাড়িতে নেই। এ ঘটনা দেখার পর তার ভাসুর মানিককে ফোন করে বিষয়টি জানায়। সে বলে যে তার ছেলে ভুল করেছে, তাকে ক্ষমা করে কিছু টাকা নিয়ে সমাধান করে দিবো।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে পরদিন মঙ্গলবার সকালে তাড়াশ থানায় গিয়ে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দাখিল করেন।

র‍্যাব জানায়, অভিযোগের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন র‍্যাব-১২ সদস্যরা। পরে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিন হোসেনকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ