বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

নিখোঁজ হওয়া শার্শার জালালের মরদেহ মিলল নড়াইলের সড়কে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে পুলিশ। নিহত রেজানুর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায়।

পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া যায়।

নিহতের শ্যালক শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বিষয়টি নিশ্চিত কলে বলেন, আমার বড় দুলা ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তার মাথায় একটু সমস্যা ছিল। মঙ্গলবার সকালের দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি রাতে আর বাসায় ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে দুলা ভাইয়ের মরদেহ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ