শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইল সদর উপজেলায় মহাসড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলরামপুত হাইওয়ে থানা পুলিশ।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে।

ওসি শওকত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ