শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ডাকাতি প্রস্তুতি কালে বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

image-53

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাতদল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,পাবনা জেলার মনির মোল্লা,বগুড়া জেলার বাদশা প্রমানিক,গাইবান্ধা জেলার রশিদুল। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ