মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বিতর্কিত শিক্ষাক্রম বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি মাকসুদুর রহমান জুনায়েদ’র সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আনদোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মো.ওয়েজ কুরনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলার শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম, ইসলামী ছাত্র আনদোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো. আসাদুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করতে হবে এবং যারা এই বিতর্কিত পাঠ্যক্রম প্রণয়নে জড়িত তাদের শাস্তির আওতায় জোর দাবী জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ