বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বগুড়ায় ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বগুড়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বগুড়ার শেরপুর উপজেলায় সোমবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। যার ফলে গাছপালা ভেঙ্গে ও বিদ্যুতে খুঁটি ভেঙ্গে পড়েছে। এতে করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে বাসা থেকে বের হওয়া কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। ইতিমধ্যেই কিছু কিছু রাস্তায় পানি জমতে শুরু করেছে।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী দুর্যোগ মোকাবেলায় এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং অসহায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে নিজ উদ্যোগে রেইন জ্যাকেট বিতরণ। সকালে ধুনটমোড় এলাকার আল আমিন অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি বলেন, ঝড় হোক আর বৃষ্টি হোক অফিস তো যেতেই হবে। তাই বাধ্য হয়েই এই বৃষ্টির মধ্যেই বের হয়েছি।

যাতায়াত করার জন্য যানবাহনও তেমন পাচ্ছি না। রিকশা-সিএনজিতে অনেক ভাড়া চাচ্ছে।
সঞ্জিত বলেন, যেই বৃষ্টি হচ্ছে তাতে ছাতায় বাধ মানছে না। হাঁটতে গেলেই ভিজে যেতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই। এই কাক ভেজা হয়েই অফিসে যেতে হবে।

বৃষ্টির মধ্যেই অটো রিকশা নিয়ে বের হওয়া রমজান আলী, আকবর আলী, ফয়সাল হোসেন বলেন, কাজ না করলে খাবো কী? বৃষ্টি দেখে বসে থাকলে তো আর পেট চলবে না। তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়েছি। তিনি বলেন, যেই গরম কয়েকদিন পরেছে, তাতে বৃষ্টির দরকারও ছিল।

ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সম্পর্কে জানতে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লি: শেরপুর শাখার নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা ও অফিসের ০১৭৯৯১৮২৬১৬ নম্বররে যোগাযোগ করলেত সকল মোবাইল বন্ধ পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, মোটামুটি বোরো ফসল ঘরে উঠে যাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশংখা নেই। তাই আম, লিচু ও ভুট্টার সামান্য কিছু ক্ষতি হতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, ভোর বেলা বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছি।

এছাড়াও প্রধানমন্ত্রী উপহার ঘরগুলোতে বসবাসরত মানুষগুলো কেমন আছে তাদেরও খোঁজ খবর নিয়েছি। এখনও বৃষ্টি ও দমকা হওয়া হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। উল্লেখ্য, এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ