শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: র‌্যাব-৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছন। প্রেস ব্রেসফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে, আটক দেলোয়ার হোসেন একজন বাংলাদেশি বিট্রিশ নাগরিক।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি এবং বেশকিছু মাদক দ্রব্যসহ তাকে আটক করে। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো.মোমিনুল হক, শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ