শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার আর্থিক সহায়তায় স্বাস্থ্য সেবা বৃদ্ধি ও মান উন্নয়নে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরমাল ডেলিভারির জন্য জিধুরী কমিউনিটি ক্লিনিকে ১২ লাখ ৩০ হাজার টাকার মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মেডিকেল অফিসারদের হাতে এই যন্ত্রপাতি তুলে দেন জাইকার প্রতিনিধিরা।’যন্ত্রপাতির মধ্যে এনেস্থিসিয়া মেশিন, সার্জিকেল ডায়াথার্মি, পেসেন্ট মনিটর, নেবুলাইজার,ওয়েট মেশিন, ডেলিভেরী বেড সহ অন্যান্য যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজিত সরকার, বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, ইউজিপি প্রকল্পের উপজেলা উন্নয়ন সহায়ক শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ