বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গলাচিপায় বেড়েছে নদীর পানি

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় “রেমাল”। আবহাওয়া অফিস পায়রা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় “রেমাল” এর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

ইতিপূর্বে ঘূর্ণিঝড় রেমাল এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় শনিবার (২৫ মে) দুপর ২টায় গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয় এবং “রেমাল” এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েকটি দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি গঠন করা হয় (ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ কমিটি, কন্ট্রোল রুম পরিচালনা কমিটি, ইমারজেন্সি রেসপন্স টিম এবং মেডিকেল টিম কমিটিগুলো গতকাল দুপুর থেকে কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমানে গলাচিপা উপজেলার উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ প্রায় ৫০ – ৬০ কি. মি. এবং নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি হয়েছে।

ক্রমশ আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় ঘূর্ণিঝড় ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, ১১৮ টি সাইক্লোন শেল্টার, ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে থানার পুলিশ সদস্য, সিপিপি ভলান্টিয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন এনজিও কর্মীগণ।

উল্লেখ্য, উপজেলায় চারটি ঝুঁকিপূর্ণ ভেরি ব্যাথ রয়েছে, এর ভিতরে একটিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা প্রশাসন একটি সংস্কার করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ