শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ‘স্বর্ণের সন্ধান পাওয়া’সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক : নিরাপত্তা ঝুঁকির চিন্তা করে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার আরবিবি ইটভাটার ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরে সেখানে স্বর্ণের খোঁজে দিনরাত মাটি খুঁড়ছিলেন হাজার হাজার মানুষ।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান এক বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণীশংকৈল থানার ৫নং বাচোর ইউনিয়নের অন্তর্গত কাতিহার বাজারের উত্তরপার্শ্বে রাজোর গ্রামে মো. রুহুল আমিনের মালিকানা আরবিবি ইটভাটায় মাটির স্তূপ খুড়ে সোনা পাওয়া যাচ্ছে— এমন খবরে স্থানীয় মানুষজনসহ আশপাশের বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুন্তি, কোদাল ইত্যাদি দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করে। এ সময় কিছু লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া-বিবাদ, কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন জনগণ মাটি খুড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা এলাকা ও এর আশপাশে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে, এমন খবর নেই।

স্থানীয় কয়েকজন জানান, রাজা টংকনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটিগুলো নিয়ে আসা হয়েছে এই ভাটায়। তখনকার জমিদার ও ধনিদের অনেক স্বর্ণলংকার ছিল। তারা মন্দিরে সোনারুপা দিতো। মন্দিরটি ধ্বংসের ফলে সেগুলো হয়তো সেখানকার আশপাশের মাটিতে চাপা পরে। আর সেই মাটির সাথে এসব উঠে আসে এখানে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ