শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পুরষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুর ১২টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল ১০ টায় সাতটিকা এলাকার রেললাইন ক্লিয়ার করার কাজ করছিল রেলওয়ের কয়েকজন কর্মচারী। এসময় তারা রেললাইনের দক্ষিণ পাশে এক পুরষের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলিম হোসেন জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে ৪০ থেকে ৪২ বছর বয়সী অজ্ঞাত এক পুরষের মরদেহ সাতটিকা রেলাইনের সাড়ে চার ফুট দক্ষিণ পাশ থেকে উদ্ধার করি। পরে মরদেহটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা মরদেহে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ