শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ফাতেমা নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক নারী।

শুক্রবার (২৪ মে ) ভোর রাতে সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করেছে গান্না ক্যাম্পের পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে।

এ সুযোগে গত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়।

পরে ছেলের স্ত্রী বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়।পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আটকৃতরা হলো- দুর্গারপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ডাকাতিকালে এ ঘটনা ঘটেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ