শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে হেরোইনসহ আট মামলার আসামী শাহিন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ হেরোইনসহ শাহিন রেজা ওরফে বাদশা মিয়াকে (৫২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ মে) ভোররাতে চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা ইব্রাহিমের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ৫ গ্রাম হেরোইনসহ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শাহিনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বগুড়ার ধুনট থানায় মাদক সংক্রান্ত মোট ৮ টি মামলা রয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদর থানার সরাতৈল গ্রামে। তার পিতার নাম ইদ্রিস আলী।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভানুডাঙ্গা পাকা রাস্তায় পুলিশ ওৎ পেতে ছিলো। সেখানে বাদশা আসলে তাকে ধরে শরীর তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। গ্রেপ্তারকৃত বাদশার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ