শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। হাবিবুর রহমান হিরার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক ( এসআই ) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেল যোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা। এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছালে পেছনদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুততম সময়ে উদ্ধার করে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ