মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কমলগঞ্জে ছুড়িকাঘাতে আহত যুবকের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে আদম ব্যবসার টাকার ভাগবাটোয়ারা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার তিন দিন পর বুধবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত বেলাল উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।

এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটের তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সাথে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন।

শাহিনের উপুর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান মিয়া গুরুত্বর আহত হলে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর মারা যায় বেলাল। এ ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীরা ঘাতক শাহীন মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এ ঘটনায় রবিবার রাতে আহত বেলালের বাবা আমির মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এর সাথে যোগাযোগ করলে আহত বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ