মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

চকরিয়ায় জামানত হারিয়েছে ২চেয়ারম্যান প্রার্থী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চারজন থেকে দুইজন জামানত হারিয়েছেন। একজন হলেন আব্দুল্লাহ আল হাসান সাকিব (আনারস) ও আর একজন হলেন বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদি আলম (মোটরসাইকেল )।

এদিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। তার নিকটম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক এমপি জাফর আলম। কম ভোট পেয়েছেন বদিউল আলম ( মোটরসাইকেল) ও আব্দুল্লাহ আল হাসান শাকিব( আনারস)। এত কম ভোট পাওয়াতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইরফান উদিন জানান কাস্টিং ভোটের ১৫ % শতাংশের কম হলে জামানত হারায়। ভোট কাস্টিং হয়েছে চকরিযায় ৩৪.৩৬ শতাংশ।সাকিব আনারস পেয়েছে ৪৩২৬ ভোট ও বদি আলম পেয়েছে ১০০২ ভোট।

উপজেলা নির্বাচন অফিস জানায়,এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৩ জন, ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন। উপজেলার ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা চকরিয়া গঠিত হয় ।

চকরিয়া উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ১১৪ টি এবং মোট ভোটার সংখ্য ছিল ৩ লক্ষ ৬১ হাজার জন।ফলে ২ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ