শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় চেয়ারম্যান সেলিনা ভাইস চেয়ারম্যান স্বপন ও সুইটি নির্বাচিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১মে ) অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা,পলাশ ডাঙ্গা যুবশিবিরের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা মির্জা মুক্তি ।

তিনি পেয়েছেন মোট ৮৯০১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু পেয়েছেন ২২০২৩ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ স্বপন সরকার। তিনি পেয়েছেন ৫৮৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৪৬০০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সবিতা প্লাবনী সুইটি। তিনি পেয়েছেন ৫৬৯৬০ ভোট। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী মোছাঃ সুমাইয়া পারভীন পেয়েছেন ২৯৮৪৮ ভোট।

সুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ