মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে ১টি ছিনতাইকৃত অটোরিকসা সহ গ্রেপ্তার-১

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী রায়পুরায় ছিনতাইকৃত ১টি অটো রিকসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জীবন (২০)রায়পুরাউপজেলারমহেশপুর এলাকার মালু হোসেনের ছেলে।

গত মঙ্গলবাররাতে বিশেষ অভিযানের মাধ্যমে রায়পুরা তদন্ত অফিসার হালিম সাহেবের তৎপরতায়তাকে গ্রেপ্তার করা হয়। আসামীর নিকট থেকে আলামত হিসেবে একটি মোবাইল ও রশি উদ্ধার করাহয়। রায়পুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে ।

এদিকে অভিযোগকারী মোছাঃ ঝড়না বেগম জানান, আমার সন্তানের অটো গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তাৎক্ষনিক আমি কোন উপায় না পেয়ে রায়পুরা থানায় অভিযোগ করি ও পুলিশের সহযোগিতা কামনা করি। সন্ত্রাসী জীবন আমার কাছে ছেলে ও অটো গাড়িটি জিম্মি করে ৫০ হাজার টাকা দাবী করে।
তাৎক্ষনিক রায়পুরা থানা পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গোপনসূত্রে খবর পেয়ে অটোসহ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রায়পুরা থানা তদন্ত কর্মকর্তাহালিম জানান, সোমবার (২০ মে) সন্ধ্যা ৭টায় শামিম রায়পুরা থাানধীন হাসিমপুর মৌলভী বাজারের তিন রাস্তার মোড়ে পৌছলে ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি শামিমের গাড়িটি ভাড়ায় নিয়ে পিরিজকান্দি নামক স্থানে যায়। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় রায়পুরা থানাধীন মির্জাপুর ইউপিস্থ মেরাতলী সাকিনস্থ জনৈক হোসেন মিয়ার বেগুন ক্ষেতের সামনে কাঁচা রাস্তার উপর পৌছলে ভাড়া দেওয়ার কথা বলে কৌশলে গাড়ি থামাতে বললে গাড়ী থামালে তখন অজ্ঞাতনামা ২ ব্যক্তি শামীমকে জোরপূর্বক আটকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর শামীমের ফোন থেকে তার মায়ের ফোনে কল করে জানায় শামীমকে অপহরণ করা হয়েছে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে।

এদিকে রায়পুরা থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ নাম্বার- ২৬। ধৃত আসামীকে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা হালিম সংবাদকর্মী রুদ্রকে আরে জানান, শামীমের মায়ের অভিযোগের প্রেক্ষিতেপুলিশ দ্রুত তদন্ত করেআসামী জীবনকে শনাক্ত করে ও গ্রেফতার করতে সক্ষম হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ