শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে নসিমন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তায় পাশ থেকে উজ্জ্বল হোসেন নামের এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত উজ্জ্বল হোসেন বাঁকাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোরে উজ্জ্বল হোসেনের মরদেহটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ, হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ