শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাড়ি থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে পড়ে মুন্নি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) উপজেলার বাউসা কবুতমারী ভোট কেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় ওই শিশু।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। মুন্নি নকলা উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মো. মিষ্টারের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টারের স্ত্রী তাঁর তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ইজিবাইকের উঠে বাড়ি ফিরছিলেন। পথে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মুন্নি। পরে তাকে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ