মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

রাজনগরে বেসরকারি ভাবে বিজয়ী শাহাজাহান

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান খাঁন তিনি (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছেন ৩৭৮১৬।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওনক আহমেদ অপু (মোটরসাইকেল)প্রতিক নিয়ে পেয়েছেন (১৯৫৯৮) ভোট। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, তিনি (টিউবওয়েল প্রতীক) নিয়ে (২৩৬৯০) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিম দে মধু (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন (১৭০৩৪) ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে (৩৪৯৩১) ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন (১৮৫১৫) ভোট।

উল্লেখ্য; মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৭হাজার ৫৫২,এর মধ্যে পুরষ ভোটার ৯৬হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ