মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শার্শায সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের কায়বা থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্ণেবারসহ শফিকুল ইসলাম (২৯) ও হান্নান প্রধান (৩২) নামে দুই জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো গ-৩২-২৭৫৮) জব্দ করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালের দিকে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের স্বর্ণেবারসহ আটক করেন।

আটক স্বর্ণ পাচারকারী শফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত দেবেন মোড়লের শমসের সর্দারের ছেলে ও হান্নান প্রধান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বটদৈল গ্রামের মৃত রতন প্রদানের ছেলে। বিজিবি‘র অভিযানের সময় শার্শা থানার গোগা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩৪) পালিয়ে যায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কায়বার পাঁচকায়বা সীমান্তের আম বাগানের পাশ দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ (পিএসসি) এর সার্বিক দিক নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাঁচকায়বা নামক স্থানে আম বাগানের মধ্যে অবস্থান নিলে একটি সাদা রংয়ের প্রাইভেটকার আসতে দেখে। প্রাইভেটকারটি টহল দলের নিকটবর্তী আসলে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি থামায়।

প্রাইভেটকারের ভিতরে থাকা আটক শফিকুল ইসলাম ও হান্নান প্রধানকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক মনে হলে টহল দল কর্তৃক প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। উক্ত প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮ কেজি ১শ ৬৩ ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৫ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ