শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় লরির ধাক্কায় অটোভ্যান চালক নিহত

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলের ট্যাংক লরির ধাক্কায় মহির উদ্দিন(৪৫)নামের এক অটোভ্যান চালক মারা গেয়েছে।

রবিবার ( ১৯ মে ) দুপুরের দিকে পাবনা-বগুড়া মহাসড়কের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

নিহত অটোভ্যান চালক উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায় তেল ভর্তি ট্যাংক লরি বগুড়ার দিকে যাওয়ার পথে শ্রীকোলা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পিছন থেকে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়।এতে ভ্যান চালক পাঁকা রাস্তার উপরে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু। এ ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ। এ সময় তিনি জানান সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ ও অটোভ্যানটিকে উদ্ধার করা হয়।পরে বোয়ালিয়া বাজার এলাকা থেকে ঘাতক ট্যাংক লরিটি আটক করা হয়েছে।নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ